৪ এপ্রিল ২০২৬

১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে: এ্যানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে: এ্যানি
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে মন্তব্য করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছেন। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তারা দেশের মানুষকে জিম্মি করে অবৈধভাবে ক্ষমতায় আছেন। তাদের নেতৃত্বে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেন, ১০ ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে। এরপর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করা হবে। আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সোমবার (১০ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এর আগে শহরের গোডাউন রোড এলাকা থেকে হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাজারের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা এ্যানি চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হন।   এ্যানি আরও বলেন, ‘খেলা শুরু হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা আজ গণতন্ত্র পুনরুদ্ধারে মাঠে নেমে পড়েছেন। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের এ আন্দোলনে বাধা দিলেই যুদ্ধ হবে।’ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা রেজাউল করিম লিটন, আবদুল আলিম হুমায়ুন, সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবকদল নেতা মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম, আবদুল্লাহ আল মামুনসহ কয়েক হাজার নেতাকর্মী। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি