১০ সেপ্টেম্বর ২০২৬

১২ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
১২ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি


বাংলাপ্রেস ডেস্ক: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) ওই সভা আহ্বান করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওইদিন রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।


এর আগে সর্বশেষ গত ১ আগস্ট রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবারের ওই বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

প্রশাসনের খুলে নেয়ার পর নোবিপ্রবিতে ফের টাঙানো হলো ‘বিএনপি সরকারের ব্যর্থতা’র ব্যানার
উল্লেখ্য, সম্প্রতি নতুন ৪ জন সদস্যকে দলের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিএনপি। তারা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।
বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি