১৩ জন শিক্ষার্থীকে আর্থিকভাবে সাহায্য করলেন বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি

কাজী এহসান আহম্মেদ, বশেমুরবিপ্রবি থেকে: করোনা ভাইরাস এর প্রভাব বিস্তার করেছে দেশের সর্বত্র ক্ষেত্রে।বাংলাদেশের অর্থনেতিক ক্ষেত্র যখন নাজেহাল ঠিক তখনই দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় শিক্ষার্থীদের এবং তাদের অসচ্ছল পরিবারের পাশে এসে দাড়িয়েছে বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরাই উঠে এসেছে আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে। সারাদেশে করোনার প্রাদুর্ভাবে দীর্ঘমেয়াদি সরকারি ছুটি এবং এলাকা লকডাউন থাকার কারণেয় অনেক মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণির আয় উপার্জন বন্ধ হয়ে পড়েছে। এমতাবস্থায় তাদের দুর্ভোগ কমাতে তাদের পাশে দাড়িয়েছে বশেমুরবিপ্রবির শিক্ষকসমিতি।
৩১ মার্চ,২০২০ তারিখে সম্মানিত সাধারণ শিক্ষকদের উপস্থিতিতে "কোভিড-১৯ ইমার্জেন্সি ফান্ড" নামে একটি তহবিল গঠন করা হয়। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির তত্ত্বাবধানে "কোভিড-১৯ ইমার্জেন্সি ফান্ড" থেকে ৮ টি বিভাগের ১৩ জন শিক্ষার্থীকে চিকিৎসা এবং খাদ্য সহায়তা বাবদ ৪১,৭৩০ টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উক্ত বিজ্ঞপ্তিতে তারা আরও জানান,প্রাথমিকভাবে প্রান্তিক এবং খেটে খাওয়া এরকম অসহায় ১০৫ টি পরিবারকে তার ইতোপূর্বে জরুরি ভিত্তিতে খাদ্য এবং অর্থ সহায়তা প্রদান করেছেন। এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে জরুরী বৈঠক করেন শিক্ষকরা এবং সর্বোসম্মোতিক্রমে শিক্ষার্থীদেরকে দুর্যোগ পরবর্তী সময়ে বিশেষ সহায়তা বৃত্তির ব্যবস্থা , তাদের মানসিক স্বাস্থ্যসেবা সহ যেকোনো প্রয়োজনে পরামর্শ দানের জন্য বিশেষ হটলাইন সুবিধা চালুর কথা উল্লেখ করা হয় উক্ত বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য যে, তহবিলটি এখনো চলমান বলে জানিয়েছেন বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি