১৫ ফেব্রুয়ারি শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। ওইদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া মেলায় স্টল বরাদ্দের তারিখ আগামী দুয়েক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বইমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারি শুরু হবে, সেটিই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু করোনা মহামারির কারণে গত বছর ভিন্ন দৃশ্য দেখা গেছে। এবার ধারণা করা হয়েছিল, ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু করা যাবে বইমেলা। কিন্তু বছরের শুরুতে দেশে করোনা শনাক্ত বেড়ে গেলে অমর একুশে বইমেলা ছাড়াই শুরু হয় আরেকটি ভাষার মাস।
জানা গেছে, একুশে বইমেলা শুরু করার জন্য প্রকাশকসহ মেলা সংশ্লিষ্ট সবাইকে করোনা প্রতিরোধী টিকা নিতে চিঠি দিয়েছে বাংলা একাডেমি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি