৩ এপ্রিল ২০২৬

১৫ মে পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
১৫ মে পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ
 

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি না হওয়ায় ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটস সমূহ আগামী ১৫ মে ২০২০ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান।

দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট ও দুবাইসহ ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে বাংলাদেশ বিমান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি