২৩ অক্টোবর ২০২৬

১৬ দিন বন্ধের পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
১৬ দিন বন্ধের পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

বাংলাপ্রেস ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ১৬ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন।

কারখানা সূত্রে জানা গেছে, প্রায় আট মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত ৬ অক্টোবর গভীর রাতে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। তবে পরদিন ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরে ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শেষে শুক্রবার সকালে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করা হয়।

কারখানার উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, ৭ অক্টোবর রাতে বয়লার প্ল্যান্টে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। ত্রুটি সমাধান হওয়ায় শুক্রবার থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি