১৬ মে পর্যন্ত ছুটি, ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না

বাংলাপ্রেস ডেস্ক : ১৬ই মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় তা সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে।
তবে এবার রমজান ও ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে শপিংমল ও দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দোকান মালিক সমিতি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গণজমায়েত বন্ধে গত ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শপিংমল বন্ধের সময় বাড়ানো হয়।
এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল (কর্ম এলাকা) ত্যাগ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। সব মন্ত্রণালয় বা বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিসগুলো প্রয়োজন অনুসারে খোলা রাখা হবে। এ বিষয়ে তাদের কাজ পরিচালনার নির্দেশনা জারি করা হবে।
চলমান সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ফলে বেসরকারি কর্মজীবীদের ছুটি থাকলেও এবার ঈদের সময় বাড়ি যাওয়ার সুযোগ হবে না।
করোনা মোকাবিলায় এই ছুটির মেয়াদ প্রয়োজনে ঈদ পর্যন্ত বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি