২২ জুন ২০২৬

১লা ও ২রা জুন ছুটির দিনেও নির্দিষ্ট এলাকায় খোলা থাকবে ব্যাংক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
১লা ও ২রা জুন ছুটির দিনেও নির্দিষ্ট এলাকায় খোলা থাকবে ব্যাংক

জাতীয় ডেস্ক: তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী ১ ও ২ জুন (শনি ও রোববার) খোলা থাকবে।

রোববার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, রফতানি বাণিজ্য সচল রাখতে ১ জুন শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ও ২ জুন রোববার (পবিত্র শবে কদরের ছুটি) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণে খোলা রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ১ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল ৯.৩০ থেকে বিকাল ৪টা পর্যন্ত) এবং ২ জুন রোববার (সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, লেনদেন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি