২৬ মে ২০২৬

২০২৫ সালে আর্থিক প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
২০২৫ সালে আর্থিক প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় দেখা গেছে, শুক্রবার ছাড়া আগামী বছর আরও ২৩ দিন বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন। রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আর্থিক প্রতিষ্ঠান ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠান ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৫ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৫ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৪ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার। এছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হবে না। ২০২৫ সালের ছুটির তালিকার মধ্যে রয়েছে: ১৫ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ জুমাতুল বিদা ও শবে কদর, ২৯ থেকে ২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস, ১১ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ৫ থেকে ১০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৬ জুলাই পবিত্র আশুরা, ১৬ আগস্ট জন্মাষ্টমী, ৫ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১ ও ২ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস ও তারিখে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি