৪ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত
বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনায় এক দিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে । গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৯০ জন। শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৮২ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ১৩ হাজার ৩৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৬ জন মারা গেছেন। রাজশাহীতে ৩ খুলনায় ৩, বরিশালে ১, সিলেটে ২ ও রংপুরে ১ জন মারা গেছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) করোনায় ৩৮ জনের মৃত্যু ও ১ হাজার ৯০৭ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও ১৬ সেপ্টেম্বর ৫১, ১৫ সেপ্টেম্বর ৫১, ১৪ সেপ্টেম্বর ৩৫, ১৩ সেপ্টেম্বর ৪১, ১২ সেপ্টেম্বর ৫১, ১১ সেপ্টেম্বর ৪৮ জনের মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি