৩০ ডিসেম্বর ভোট ডাকাতির দৃষ্টান্ত ইতিহাসে কলঙ্ক অধ্যায় হয়ে থাকবে : কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন ও সরকারদলীয় সন্ত্রাসীরা যে নির্লজ্জ ভোট ডাকাতির দৃষ্টান্ত স্থাপন করেছে তা এ জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দেশের অর্জিত স্বাধীনতা আবারও নতুন করে মহাসংকটে নিপতিত হল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
বুধবার মোহাম্মদপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সব আইনকানুন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নেতাকর্মীদের নামে গায়েবি মামলা, গ্রেফতার, নির্যাতন, ভয়ভীতি, হুমকি-ধমকি উপেক্ষা করে আমাদের কর্মী-সমর্থকরা মাটি কামড়ে নির্বাচনী মাঠে থাকার চেষ্টা করেছে। বিভিন্ন স্থানে প্রচারে বাধা, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাচনী পোস্টার ছিঁড়ে ও পুড়িয়ে ফেলাসহ এহেন কোনো কাজ নেই, যা সরকারি দল করেনি।
জনগণ আশা করেছিল সেনাবাহিনী নামার পর পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু তা উল্টো হয়েছে, বলেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, মানুষের ভোটাধিকার হরণের মাধ্যমে দেশের মানুষের যে ঘৃণা আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকন্যা অর্জন করলেন, তা দেখে আমরা মর্মাহত ও আতঙ্কিত।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি