৩০ ডিসেম্বরের নির্বাচনে অবিশ্বাস্য কারচুপি হয়েছে : ড. কামাল হোসেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে অবিশ্বাস্য কারচুপি হয়েছে। সঙ্কট সমাধানে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহবান জানান তিনি । ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভার আয়োজন করে গণফোরাম। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সমার্থক। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তিনি। কথা বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন কামাল হোসেন। বিদেশের নির্দেশে গণফোরাম রাজনীতি করেনা বলে মন্তব্য করেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি