৪ এপ্রিল ২০২৬

৩০ মে পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
৩০ মে পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলায় আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা যাবে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করেছে। বলা হয়েছে, রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা সচিব আরো বলেন, করোনার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

ইতোমধ্যে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে করোনাভাইরাস প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক ভিডিও কনফারেন্সে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি