৪ এপ্রিল ২০২৬

৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল: জিএম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল: জিএম কাদের

রাজনীতি ডেস্ক: আগামী ৩০ নভেম্বর জাতীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বলেছেন, কাউন্সিলে নেতাকর্মীরা যাকে চেয়ারম্যান নির্বাচন করবে তাকেই মেনে নেবেন তিনি।

দুপুরে দলের বনানী কার্যালয়ে জিএম কাদের আরো বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তিনিই এখন পার্টির চেয়ারম্যান। কারো কথায় বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন? এ প্রশ্নে জাতীয় পার্টিতে দেবর-ভাবীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। একপক্ষ রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যেই চলছে পাল্টাপাল্টি।

এ অবস্থায় বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে জিএম কাদের জানালেন, আগামী ৩০ নভেম্বর দলের জাতীয় কাউন্সিল হবে। নেতাকর্মীরা যাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন তাকেই মেনে নিতে তৈরি আছেন বলেও জানান কাদের ।

তিনি জানান, এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনে সবার মতামত নিয়ে প্রার্থী ঠিক করা হবে। কারো কথায় বিভ্রান্ত না হয়ে দলের ঐক্য ধরে রাখারও আহ্বান জানান জি এম কাদের।

জাতীয় পার্টি বাংলাদেশের বড় তিনটি রাজনৈতিক দলের অন্যতম উল্লেখ করে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির দেশ পরিচালনায় অভিজ্ঞতা ও ঐতিহ্য রয়েছে। দেশের রাজনৈতিক শূন্যতায় দেশের মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে আছে। নতুন প্রজন্মের সামনে রাজনীতি করার অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় পার্টি। তাই এখনই দলকে আরও শক্তিশালী করতে পারলে আগামী দিনের রাজনীতিতে এবং দেশ পরিচালনার প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাবো।

তিনি বলেন, সারাদেশে দলকে আরও শক্তিশালী করতে ৮ বিভাগে ৮টি সাংগঠনিক টিম করা হয়েছে। জাতীয় পার্টি দলের গঠনতন্ত্র এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় চলছে। জাতীয় পার্টিতে বিভেদের অবকাশ নেই, বিভ্রান্তির কোনও সুযোগ নেই। বিশৃঙ্খলার সুযোগ জাতীয় পার্টিতে থাকবে না। সঠিক পথে ও সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, মাহমুদুল ইসলাম চৌধুরী, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি