৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
বাংলাপ্রেস ডেস্ক: সফটওয়্যার জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য লক হয়ে আছে। এ সমস্যার সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কবে নাগাদ সমস্যার পুরোপুরি সমাধান হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না সংস্থাটি।সংবাদ দেখুন
বৃহস্পতিবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং এ ধরনের বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক হয়ে আছে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সেবা পেতে সমস্যায় পড়ছেন।
এ সমস্যা সমাধানে সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যার চালু হলে উপজেলা পর্যায় থেকেই লক হওয়া এনআইডির সমস্যার সমাধান করা সম্ভব হবে।সংবাদ দেখুন
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান করা যাবে। বর্তমানে যারা এ সমস্যা নিয়ে নির্বাচন কমিশনে যোগাযোগ করছেন, তাদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি