৫ অক্টোবর ২০২৬

৪ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮.৯৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
৪ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮.৯৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

বাংলাপ্রেস ডেস্ক:  চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ অক্টোবর সময়ে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৮ দশমিক ৯৭৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের ৭ দশমিক ৭২৬ বিলিয়ন ডলারের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেশি।

সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৬ সালের ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮৮ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের ১৪১ মিলিয়ন ডলারের তুলনায় ১৭৫ শতাংশ বেশি।

তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর একদিনেই প্রবাসি বাংলাদেশিরা দেশে ১৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং লেনদেনের ভারসাম্যের ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি