৪ এপ্রিল ২০২৬

৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট শুরু
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ। বৃহস্পতিবার দুপুরে বিমান ভবনে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ফ্লাইট শুরু করা সম্ভব হবে। যদিও এর আগে দু’ দফায় এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচলের তারিখ পেছানো হয়। ভারতে করোনা প্রভাব বেড়ে গেলে আকাশ ও স্থল পথের সকল যোগাযোগ বন্ধ রাখা হয়। দেয়া হয় সকল ধরণের ভ্রমণ নিষেধাজ্ঞা। পরে করোনা সংক্রমন কিছুটা কমে গেলে শুধুমাত্র ভ্রমণ ভিসা ছাড়া অন্যান্য ভিসা চালু করে ভারতীয় হাইকমিশন। পরে ভারতের সঙ্গে পুনরায় ফ্লাইট চালু করতে এয়ার বাবল চুক্তি করে দুই দেশ। এ চুক্তির আওতায় কয়েক দফায় ফ্লাইট শুরুর সিদ্ধান্ত নিয়েও নানা জটিলতায় আটকে যায়। ৪ সেপ্টেম্বর থেকে নতুন করে ফ্লাইট শুরু করার বিষয়ে আশা প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এসময় তিনি জানান, "করোনায় স্বাস্থ্য প্রটোকলের শর্ত নিয়ে দু'দেশের মধ্যে বেশ কিছু জটিলতা দেখা দেয়। তবে এসব জটিলতা কেটে যাওয়ায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে"। এয়ার বাবল চুক্তির আওতায় শুধুমাত্র বিশেষ ফ্লাইটের মাধ্যমে দু'দেশে যাতায়াত করা সম্ভব হবে বলেও জানান তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি