১৫ নভেম্বর ২০২৬

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু

 

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী তৎকালীন মেজর মোজাফফর এ হত্যাকাণ্ডের একমাত্র জীবিত আসামি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাই প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়। এরপর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, বিবরণ ও বইয়ের তথ্য অনুযায়ী ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন তৎকালীন মেজর মোজাফফর হোসেন।

এসব ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, জিয়াউর রহমানকে হত্যার মুহূর্তে মোজাফফর তার কাছেই অবস্থান করছিলেন।


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ২৩ জুলাই দেয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়।


পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে উল্লেখ করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি