৬ শতাধিক চরমপন্থি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলো
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: পাবনা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ১৪ জেলার প্রায় ৬ শতাধিক চরমপন্থি। আত্মসমর্পণকারীরা চরমপন্থি দল পূর্ব বাংলার কমমিউনিস্ট পার্টি (লাল পতাকা), পূর্ব বাংলার সর্বহারা পার্টি, নিউ বিপ্লবী কসিউনিস্ট পার্টি ও কাঁদামাটি- এই চারটি নিষিদ্ধ সংগঠনের সদস্য।
আজ বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। একটি বেসরকারি টেলিভিশনের মধ্যস্ততায় এই আত্মসমর্পনের পর্বটি অনুষ্ঠিত হয়।
১৯৯৬ সালে এক দফা আত্মসমর্পণের পর ফের স্বাভাবিক জীবনে ফিরবে চরমপন্থিদের বড় একটি অংশ। সর্বহারাদের আত্মসমর্পণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন পরে হলেও এতে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা চরমপন্থিদের অত্যাচারের শিকার সাধারণ মানুষ।
বিপি/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি