৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা হাইকোর্টের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করে আগামি ১ মাসের মধ্যে গেজেট নোটিফিকেশন জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।
পাশাপাশি প্রত্যক জেলা উপজেলায় মুজিববর্ষের মধ্যেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি যথাযথ স্থানে স্থাপনের নির্দেশ দেন আদালত।
আগামি এক মাসের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
আদালত পাঠ্যবইয়ে ৭ই মার্চের ইতিহাস কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে। এ সংক্রান্ত হাইকোর্টের ২০০৯ সালের আদেশ কেন বাস্তবায়ন করা হয়নি সে বিষয়ে আগামি ১ মাসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে মন্ত্রী পরিষদ সচিবকে নির্দেশ দেন আদালত।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১১ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১১ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি