১৮ নভেম্বর ২০২৬

৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা ও অগ্নিসংযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম
৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা ও অগ্নিসংযোগ

বাংলাপ্রেস ডেস্ক:  সারাদেশে ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭টি শাখা ও কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। তবে এসব ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী হতাহত হননি। 

গ্রামীণ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন।

ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, ১৭ ও ১৮ নভেম্বর দুই দিনে ১৬টি শাখা ও কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। নয় দিনে ৩৭টি শাখা ও কার্যালয়ে এ ধরনের হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্বৃত্তরা বিভিন্ন উপায়ে নাশকতা চালিয়েছে। কোথাও পেট্রোল ঢেলে মূল ফটক ও দরজায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবার কোথাও পেট্রোল বোমা অফিসের দেয়াল ও দরজার সামনে নিক্ষেপ করা হয়েছে। 

এ ছাড়া লাঠিতে কাপড় পেঁচিয়ে কেরোসিন বা পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন লাগানো হয়েছে। এসব নাশকতায় বিভিন্ন শাখার সাইনবোর্ড, গুরুত্বপূর্ণ নথি, কালেকশন শিট, সদস্যদের পাসবুক, আসবাবপত্র ও সিসিটিভি ক্যামেরাসহ নানা সরঞ্জাম পুড়ে গেছে। 

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছেন। বেশ কিছু ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত জোন ও এলাকাগুলোর মধ্যে রয়েছে-শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, পাবনা, পিরোজপুর, হবিগঞ্জ ও ফরিদপুর।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি