১০ সেপ্টেম্বর ২০২৬

আ. লীগের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রুমিন ফারহানার বিরুদ্ধে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পিএম
আ. লীগের প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রুমিন ফারহানার বিরুদ্ধে

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করে বলেছেন, সংসদ সদস্য রুমিন ফারহানা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে স্পষ্ট যে তিনি আওয়ামী লীগের বয়ান তৈরি করছেন। নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলতে তিনি কাজ করছেন বলেও অভিযোগ করেন আবু হানিফ।

রুমিন ফারহানার পারিবারিক রাজনৈতিক পরিচয় সামনে এনে তিনি বলেন, তার বাবা আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন, যা বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতিষ্ঠার অন্যতম সদস্যও ছিলেন রুমিন ফারহানার বাবা বলে দাবি করেন তিনি। এ কারণে রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করবেন—এটাই স্বাভাবিক।

আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতি ও ঋণের প্রসঙ্গ তুলে আবু হানিফ বলেন, ২০০০ সালে আওয়ামী লীগের সময়ে হওয়া দুর্নীতির প্রভাব পরবর্তী সময়ে বিএনপি সরকারের ওপর পড়েছে। একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া অতিরিক্ত ঋণের কারণে বর্তমানে দেশের ঋণখেলাপির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তার অভিযোগ, এসব বিষয় আওয়ামী লীগের দায় হলেও সংসদে রুমিন ফারহানা তা বিএনপির দায় হিসেবে উপস্থাপন করছেন। এ কারণে তিনি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন আবু হানিফ।

পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ‘রিফাইন্ড কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটির নেতৃত্বে রুমিন ফারহানা থাকতে পারেন বলে তিনি শুনেছেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি