আবারও নতুন রূপে আসছে 'হিরো আলম'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হিরো আলম নিজেকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন লুকে হাজির হচ্ছেন। কখনো টারজান, কখনোবা দৈত্য। হিরো আলম যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। হিরো আলম কোন আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে কাজ করছেন নিজের মত করে। তবে প্রথমবারের মতো নারীর বেশে হাজির হচ্ছেন হিরো আলম। ভাইরাল বউ শিরোনামের নতুন এই ভিডিওটি খুব শীঘ্রই সরদার প্রোডাকশনের ব্যনারে প্রকাশিত হবে।
নারী সাজা নিয়ে হিরো আলম বলেন, আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।
প্রসঙ্গত, হিরো আলম অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন। কদিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও অ্যারাবিক ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি