৩ এপ্রিল ২০২৬

আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারটি চিন্তা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারটি চিন্তা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,আবেদন করা হলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারটি চিন্তা ভাবনা করা হবে।

শনিবার জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে নৌ থানার উদ্ভোধন উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, সুনিদ্রিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির কথা চিন্তা করবে সরকার। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধে নয়। পুলিশ বাহিনীর কোনও লোক দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ফরিদুল হক খান দুলাল, মোজাফফর হোসেন, হোসনে আরা, অতিরিক্ত আইজি মুখলেছুর রহমান সহ আরো অনেকে। পরে দেওয়ানগঞ্জ উপজেলা হাই স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার জন্য তাকে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদাকে কারাগারে পাঠানোর পর থেকেই ৭৪ বছর বয়সী এই রাজনীতিকের মুক্তির দাবি জানিয়ে আসছে তার দল বিএনপি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি