৩ এপ্রিল ২০২৬

আইসিইউতে ওবায়দুল কাদের,পরানো হলো তিনটি রিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আইসিইউতে ওবায়দুল কাদের,পরানো হলো তিনটি রিং

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার এনজিওগ্রামে ধরা পড়েছে ৩টি ব্লক। তবে তার ব্লাড প্রেসার ও হার্টবিট স্বাভাবিক, আপাতত অন্য হাসপাতালে স্থানান্তরের দরকার নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া।

এর আগে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে নেয়া হয়।সকালে বিএসএমএমইউয়ের পরিচালক বি. জে. আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, আজ সোয়া ৯টার দিকে তাকে এনজিওগ্রাম করানো হচ্ছে।

বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, হৃদরোগের সমস্যা নিয়ে সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এখন এনজিওগ্রাম করা হচ্ছে।’

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, ওপেন হার্টের সিদ্ধান্তের বিষয়ে চিকিৎসকদের বোর্ড বসেছে। তার তিনটি রিং পরানো হয়েছে। এখন অবস্থা খুবই খারাপ।জানা গেছে, ৭২ ঘন্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযয়ের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি