২১ মে ২০২৬

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলাপ্রেস ডেস্ক: বিতরণ লাইনের উন্নয়ন ও সংস্কার কাজের জন্য আজ সিলেটের বেশকিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সফর্মার সংস্কার ও রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক লাইনের উন্নয়ন এবং গাছপালার ডালপালা ছাঁটাইয়ের কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগরের বেশ কিছু এলাকায় মোট ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যে এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, সোনার বাংলা আবাসিক এলাকা, আরামবাগ, ফোকাস, জোনাকী, ছড়ারপার ও আশপাশের এলাকা।

গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি