৩ এপ্রিল ২০২৬

আজ বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এরশাদ

বাংলাপ্রেস ডেস্ক,ঢাকা: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বলা হয়, আজ ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

গত ১৬ দিন পর গতকাল বুধবার দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। অপেক্ষমাণ সাংবাদিকরা তার গাড়ি দেখে এগিয়ে গেলেও চালক গাড়ি থামাননি।

বুধবার রাত ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এরশাদের সঙ্গে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, এরশাদের পিএ মঞ্জুরুল ইসলাম।

এর আগে গত ১০ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার’ জন্য সিঙ্গাপুরে যান প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি