৪ এপ্রিল ২০২৬

আজ কুড়িগ্রামে ত্রাণ দিতে আসছেন শোভন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ কুড়িগ্রামে ত্রাণ দিতে আসছেন শোভন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সংক্ষিপ্ত সফরে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) নিজ জন্মভূমিতে এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেয়াসহ ত্রাণ বিতরণ করতে আসছেন।

এ সংবাদ নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সালেকুর রহমান শাকিল ও উপ-অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।

বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম পৌছে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্ত মানুষের খোজ নিবেন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুড়িগ্রাম জেলার মানুষ সবচেয়ে বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন। এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু সরকার নয় যে যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত।

বন্যার্তদের সহযোগিতা করলে দেশের উন্নয়ন এবং বন্যার্ত মানুষেরা দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে। তিনি আরো বলেন, কুড়িগ্রাম জেলা ও নয়টি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের সহযোগিতা করছেন। ত্রাণ সামগ্রী বিতরণে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি