৩ এপ্রিল ২০২৬

আজ সংবাদ সম্মেলনে আসছেন সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ সংবাদ সম্মেলনে আসছেন সিইসি
বাংলাপ্রেস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য তুলে ধরবেন এই সংবাদ সম্মেলনে। সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশনারদের নিয়ে সিইসি এই সংবাদ সম্মেলনে অংশ নেবেন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন। আসাদুজ্জামান বলেন, আজ চার নির্বাচন কমিশনারকে নিয়ে সিইসি সংবাদ সম্মেলন করবেন। সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এছাড়া নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়েও তিনি কমিশনের অবস্থান তুলে ধরতে পারেন। উল্লেখ্য, বর্তমানে দেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই মধ্যে দুই ধাপের ইউপি নির্বাচন হয়ে গেছে। আরও দুই ধাপের তফসিল ঘোষণা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপ ও আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি