আজ শপথ নেবেন নব নির্বাচিত সদস্যরা
বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের সরকারি ফলের গেজেট প্রকাশিত হয়েছে। সকালে এই গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানান, অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে কেউ শপথ না নিলে , সে আসন শূণ্য ঘোষণা করা হবে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ টি আসনের বেসরকারীভাবে ফলাফল ঘোষণার পর এবার আনুষ্ঠানিকভাবে সরকারি ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে আসনভিত্তিক বিজয়ী প্রার্থীর নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ লিপিবদ্ধ রয়েছে। বিজয়ীদের শপথ পড়ানোর জন্য এই গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়েছে কমিশন।
বৃহস্পতিবার নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।কিন্তু কোন প্রার্থী শপথ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করলে কি হবে এ সম্পর্কে ইসি সচিবের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে ঐ আসনের বিজয়ী প্রার্থীকে অযোগ্য বলে ঘোষণা করা হবে।
এদিকে, গেলো ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ বন্ধ থাকা ২২ কেন্দ্রের মধ্যে শুধুমাত্র ব্রাহ্মবাড়িয়া-২ আসনের ৩টি ভোটকেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোট হবে।
এছাড়া আগামী মার্চে, সারাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি