আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আজ শুরু হচ্ছে লেখক-পাঠক-প্রকাশকের মিলনমেলা অমর একুশে গ্রন্থমেলা। করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনেই বইমেলা পরিচালনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বইমেলায়।
এ বছর দেরিতে শুরু হওয়ায় ফেব্রুয়ারির পরেও চলতে পারে বইমেলা। আজ মঙ্গলবার বিকেল তিনটায় অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে মেলার সব প্রস্তুতি শেষ করেছে আয়োজক বাংলা একাডেমি।
এবার মেলায় অংশ নিচ্ছে ৫৩৪ টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে মোট সাড়ে সাত লক্ষ স্কয়ার ফিট এলাকায় থাকছে ৭৭৬টি ষ্টল ও ৩৫টি প্যাভিলিয়ন।
মেলার আয়োজন নিয়ে সোমবার বাংলা একাডেমিতে এক সংবাদ স্মমেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, করোনা স্বাস্থ্যবিধি মেনেই বইমেলা পরিচালনা করা হবে। মেলায় আগতদের মাস্ক পরা বাধ্যতামূলক জানিয়ে তিনি বলেন, দেরিতে শুরু হওয়ায় এবারের মেলা ফেব্রুয়ারির পরেও চলতে পারে।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা জানিয়েছেন, ভাষা আন্দোলনের ৭০ বছর ও বই মেলায় ৫০ বছর পূর্তিতে এবারের মেলা আলাদা গুরুত্ব বহন করছে।
প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। আর শুক্র ও শনিবার মেলা শুরু হবে ১১টায়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি