আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বের মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের এবারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম দিন চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ছয় দিনে ছয়টি বিভাগে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। বাকি বিভাগগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে স্টকহোম থেকে।
সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামানুসারে এ পুরস্কার দেওয়া হয়। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতির বিষয়টি ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে পুরস্কার চালুর উদ্যোগ নেয়।
১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলেকে নজরদারির অভিযোগে এফবিআইয়ের হাতে আটক ১
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরীক্ষা, কংগ্রেসের দিকে নজর ডেমোক্র্যাটদের
যুক্তরাষ্ট্রে পার্কিং নিয়ে বিরোধে গুলিতে ১২ বছরের কিশোরী নিহত
সঙ্গীত একাডেমি