আজ 'ইয়াসমিন হত্যা দিবস'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকাঃ আজ ২৪ আগস্ট ‘ইয়াসমিন হত্যা দিবস’। ২৬ বছর আগে, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এতে জড়িত ছিলেন কয়েকজন বিপথগামী পুলিশ সদস্য।
আজ ২৪ আগস্ট 'ইয়াসমিন হত্যা দিবস'। ২৬ বছর আগে, ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এতে জড়িত ছিলেন কয়েকজন বিপথগামী পুলিশ সদস্য।
ঘটনার প্রতিবাদে আন্দোলনরত বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হন ৭ জন। তারপর থেকে দিনাজপুরে দিনটি 'ইয়াসমিন হত্যা দিবস' হিসেবে পালন করা হলেও এটি সারাদেশে 'নারী নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবেও পালন করা হয়।
ইয়াসমিনকে স্মরণ রেখে 'নারী নির্যাতন প্রতিরোধ দিবস' উপলক্ষে দিনাজপুরের বিভিন্ন সংগঠন আজ বুধবার ইয়াসমিনের কবর জিয়ারত, দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
ইয়াসমিনের মা শরিফা বেগম বলেন, 'এই আন্দোলন সংগ্রামে আমার নিজেকে কখনো একা মনে হয়নি। দেশবাসীকে নারী নির্যাতন প্রতিরোধের আন্দোলন অব্যাহত রাখার আহবান জানাই।'
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস