৩ এপ্রিল ২০২৬

আজকের মধ্যে ৬ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজকের মধ্যে ৬ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ

রাজনীতি ডেস্ক: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে ছয় সংসদ সদস্যকে (এমপি) শুক্রবারের (০৮ মার্চ) মধ্যে নিজ নিজ এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব এলাকায় আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইসির সহকারী পরিচালক আশাদুল হক গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় এই এমপিকে নিজ-নিজ নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন—সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, কুড়িগ্রাম-৩ আসনের এম এ মতিন, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন ও লালমনিরহাট-১ আসনের মোতাহার হোসেন। তাদের সবাইকেই ৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট এলাকা ত্যাগের জন্য চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ মার্চ প্রথম ধাপের ৮৬ উপজেলায়, ১৮ মার্চ দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায়, ২৪ মার্চ তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় এবং ৩১ মার্চ চতুর্থ ধাপের ১২২ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে চার ধাপের ৪৫৯ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে মোট ৫ হাজার ৮২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ৩৬৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ হাজার ৪০৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬৭০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি