আজও বাতাসে লাশের গন্ধ

১৯৭১- এর কালো মেঘের পর, ২০২০-এ এলো আবার ঘূর্ণিঝড় ; সেই ঝড়ো বাতাসে আজও লাশের গন্ধ!!
বড় করুণ করোনা সে, তার অগ্নি - স্পর্শে ঝলসে উঠে হৃদয়। কুসুম বাগের অজস্র কলি ঝরে গেছে, বিকশিত হয় নাই তার পাঁপড়ি গুলো ; সুবাসে মুখরিত হতে পারে নাই দখিনা হাওয়া - আসিতে পারে নাই ছুটে কালো ভ্রমর। কিন্তু সেই বাতাসে - আজও লাশের গন্ধ পাওয়া যায়!!
সেই বাতাসের শব্দে শুনতে পাওয়া যায়, নব- বিবাহিতা কতো না বধূর কান্না ; কতো না মায়ের বুক- ফাঁটা হাহাকার। করুণ দৃষ্টিতে উদাস দুপুরে বসে আছে কতো না বৃদ্ধ পিতার কন্যা ; তার বুকে দীর্ঘশ্বাসের শব্দ- গোখরা সাপের মতো আওয়াজ তুলে ; কারণ সে জড়িয়ে ধরতে পারে নাই - তার বৃদ্ধ পিতার লাশ!!
হায় করোনা!! কী নির্মম, কতো নির্দয়, পাষণ্ড - কেড়ে নিচ্ছে পৃথিবীর ফুসফুসের বাতাসটুকু!!
আজ আর কিশোরীরা দখিনা হাওয়ায়- এলোকেশে ঘুরে বেড়ায় না; কারণ- সেই বাতাসে আজ শুধুই লাশের গন্ধ।
শহরের মোড়ে আজ আর আড্ডায় বসে না- পাড়ার ছেলেগুলা; সবুজ ঘাসের বুকে গিটারের সুরে আজ আর গান ধরে না অর্বাচীন এর দল!!
টিএসসির চায়ের দোকানে আজ আর - টুংটাং শব্দ শোনা যায় না, পাওয়া যায় না অট্টহাসির কোনো মন; কেবলই বাতাসে লাশের গন্ধ পাওয়া যায়!!
পৃথিবীর বুকে করোনা আজ জমিদার, করোনা আজ ভূস্বামী, করোনা আজ হায়েনা; তাইতো আজ ২০২০- এও, বাতাসে লাশের গন্ধ পাওয়া যায়!!
শিউলী আক্তার ১৫ ব্যাচ সমাজকর্ম বিভাগ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি