৪ এপ্রিল ২০২৬

‘আলীগই গ্রেনেড হামলা মামলার তদন্তকে বাধাগ্রস্ত করেছিল’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘আলীগই গ্রেনেড হামলা মামলার তদন্তকে বাধাগ্রস্ত করেছিল’

রাজনীতি ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই মামলার সামগ্রিক, নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসত।’ তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ওই সময় কোনো তদন্তে সহযোগিতা করেনি আওয়ামী লীগ। বরং আওয়ামী লীগই তখন ঘটনার তদন্ত ও ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করেছিল।’

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপিনেতা রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘এ মামলার প্রথমে তারেক রহমানের নাম না থাকলেও পরবর্তী সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তাঁকে এখানে জড়ানো হয়েছে।’

রিজভী আরো বলেন, ‘এই মামলার সামগ্রিক, নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসত। কিন্তু তা না করে সুপরিকল্পিত নীল নকশা অনুযায়ী এ ঘটনাকে ন্যক্কারজনক কায়দায় সম্পূর্ণ রাজনৈতিকভাবে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করে আসছে আওয়ামী লীগ। তার বড় প্রমাণ হলো কথিত সম্পূরক চার্জশিটের নামে এই মামলায় তারেক রহমানকে জড়িয়ে ফরমায়েশি রায়ে সাজা দেওয়া।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি