২৮ অক্টোবর ২০২৬

আলভারেজকে দলে টানতে গিয়ে ৬০২ ইউরো জরিমানা গুনছে বার্সেলোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ এএম
আলভারেজকে দলে টানতে গিয়ে ৬০২ ইউরো জরিমানা গুনছে বার্সেলোনা

বাংলাপ্রেস ডেস্ক:  দুই কূলই হারাল বার্সেলোনা। হুলিয়ান আলভারেজকে তো দলে নিতে পারেনি, উল্টো এবার জরিমানা গুনল।

আতলেতিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে বার্সেলোনাকে জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

জরিমানা অবশ্য খুব বেশি না। কাতালান ক্লাবকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ হাজার টাকা (৬০২ ইউরো) জরিমানা করেছে স্পেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আতলেতিকোর অভিযোগ, তাদের সঙ্গে লিখিতভাবে যোগাযোগ না করেই আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা।

তবে এই ঘটনায় ফিফার কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পায়নি মাদ্রিদের ক্লাবটি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিষয়টি দেখার এখতিয়ার তাদের নেই।

ফিফার কাছে প্রতিকার না পেলেও আলভারেজকে ঠিকই ধরে রেখেছে আতলেতিকো। ২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি থেকে ৬ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবে যোগ দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।

আতলেতিকোর হয়ে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ৫১ গোল করেছেন তিনি। অন্যদিকে সিটির হয়ে ১০৩ ম্যাচে তার গোল ৩৬।বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করায় আতলেতিকোর সমর্থকদের দুয়ো শুনতে হয় আলভারেজকে। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়সূচক গোলের পর কিছু সমর্থকের কাছ থেকে অভিবাদন পান তিনি।

জয়ের পর সমর্থকদের কাছে ক্ষমাও চান আলভারেজ।

তিনি বলেছেন, ‘এটা আমার ভুল ছিল। সমর্থকরা কেন রাগ করেছেন, তা আমি বুঝতে পারছি। আমি যদি সমর্থক হতাম, আমারও রাগ হতো। বিশেষ করে এখানে আসার পর থেকে তারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, সেটি বিবেচনায় নিলে।’

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে আতলেতিকো। ব্যবধান এখন ২ পয়েন্টের। সমান ১০ ম্যাচে আতলেতিকোর ২৫ পয়েন্টের বিপরীতে বার্সেলোনার ২৭।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি