৩ এপ্রিল ২০২৬

আমাদের যা করণীয় আছে আমরা করবো: ড. কামাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমাদের যা করণীয় আছে আমরা করবো: ড. কামাল

বাংলাপ্রেস রাজনীতি ডেস্ক: ১৬ কোটি মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। আমি বিশ্বাস করি ১৬ কোটি মানুষ এটা মেনে নেবে না। আমাদের যা করণীয় আছে আমরা অন্তত করবো। বললেন, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের আয়োজনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।ড. কামাল হোসেন বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। ৩০ তারিখ যা ঘটেছে সবাই নাটক বলছে, ভাঁওতাবাজি বলছে। দুঃখজনক।

তিনি বলেন, আমরা মনে করি ১৬ কোটি মানুষকে অপমান করা হচ্ছে।৩০ তারিখ ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, ৩০ তারিখ ভোট ডাকাতি হয়েছে। ভোটকেন্দ্রে আপনাকে ঢুকতে দিলো না। আপনারা কেন মাঠে নামলেন না, আন্দোলন করলেন না।এসময় তিনি বলেন, এখন কেউ রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে চায় না। সবাই আপস করতে চায়। এক লাখ নেতাকর্মী গ্রেপ্তার আছে। মুক্ত করতে আসুন ঐক্যবদ্ধ আন্দোলন করি।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণকে সঙ্গে না নিলে দেশে সুষ্ঠু রাজনীতি থাকতে পারে না।

এসময় ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, রাজনীতি এখন ব্যবসা হয়ে গেছে। দেশের রাজনীতি শেষ হয়ে গেছে! এখন পুলিশও রাজনীতিতে জড়িত হয়েছে। তারা দেশের মানুষ পেটায়।মইনুল হোসেন আরও বলেন, আজকে তারা মনে করে তাদের ছাড়া ড. কামালরা কি দেশ চালাতে পারবে? এখন দেশে যা চলছে তা আমলাতান্ত্রিক। আমলারাই সবকিছু করছে।শোকসভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বি খান, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি