৪ এপ্রিল ২০২৬

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন ছাত্র আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদের পরিবার। এ সময় সাঈদের বাবাকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন সাঈদের পরিবার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহিদ আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি