৩ এপ্রিল ২০২৬

আমি সবসময় আত্মবিশ্বাসী : শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমি সবসময় আত্মবিশ্বাসী : শেখ হাসিনা
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট।’ রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আই অ্যাম অলওয়েজ কনফিডেন্ট। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমার বিশ্বাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শক্তির জয় হবে। স্বাধীনতার পক্ষের জয় হবে। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার জন্য নৌকা মার্কার ভোট দেবে। আমি জানি বাংলার জনগণ আমাদের বেছে নেবে। নৌকার জয় হবেই হবে।’ নির্বাচনি সহিংসতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কাল সারারাত পরিস্থিতি মনিটর করেছি। কয়েকটি জায়গায় কিছু ঘটনা ঘটেছে। এগুলো খুবই দুঃখজনক। আমাদের চারজনকে হত্যা করেছে। হত্যা করার ধরন একই রকম। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। আমরা সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে জনগণ ভোট দেবে। যাকে খুশি তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে। আমরা যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন করি তাতে যেই ক্ষমতায় আসুক বাংলার উন্নয়ন অব্যাহত থাকবে। তাহলে ধারাবাহিকতা বজায় থাকলে আমরা জাতির পিতার সোনার বাংলা গড়তে পারবো।’ আওয়ামী লীগ নির্বাচনের ফল মানবে কি না-এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কেন মানবে না, অবশ্যই মানবে। জনগণ যে রায় দেবে আমরা তা মাথা পেতে নেবো।’ বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি