আন্তর্জাতিক চক্রান্তে ট্যানারিশিল্প ধ্বংসের মুখে: ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজনীতি ডেস্ক: আন্তর্জাতিক চক্রান্তের কারণে ট্যানারিশিল্প ধ্বংসের মুখে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে নাশনালিস্ট রিসার্চ সেন্টার-এনআরসি আয়োজিত ‘আমার দেশ আমার শিল্প’শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রকৌশলী টি এস আইয়ুব।
বিএনপির মহাসচিব বলেন, অত্যন্ত সুকৌশলে চামড়া শিল্পকে ধ্বংস করে দিচ্ছে সরকার। ট্যানারি স্থানান্তরে সরকারের সদিচ্ছা দেখা যায়নি। ফলে এই শিল্প মুখ থুবড়ে পড়েছে। এই সরকারকে দিয়ে কিছু হবে না। বর্তমান সরকার লুটেরা সরকার। লুটেরাদের সরকার।
তিনি আরও বলেন, বর্গিদের মতো করে সরকারের লোকেরা দেশের সম্পদ সব মেগা প্রজেক্টের মাধ্যমে লুট করে নিয়ে যাচ্ছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি