আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়েছে: আদিলুর রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে আওয়ামী লীগ সরকারের বিগত ১৬ বছরের শাসন আমলে বিচার ব্যবস্থা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়িতে পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
আদিলুর রহমান বলেন, এখন স্বাস্থ্য খাতেও কাঙ্ক্ষিত চিকিৎসা মিলছে না মানুষের। ফলে সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার অথবা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে অন্তর্বর্তী সরকারের কাজ।
তিনি বলেন, ফ্যাসিবাদ সরকারের অবসান হয়েছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। যেন ফ্যাসিবাদ সরকার আর কোনোদিন ফেরত না আসে সেজন্য সংস্কার চলছে। সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার অথবা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। ফলে গণ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র-জনতা।
এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খাঁন মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহরের উত্তর ইসলামপুর এলাকার নিহত তিনজনের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও খোঁজ-খবর নেন। পরে তিনি মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
র্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস