৪ এপ্রিল ২০২৬

আরও তিন মাস ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আরও তিন মাস ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে
বাংলাপ্রেস ডেস্ক: সংস্কার কাজের জন্য ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বিচমান ওঠানামা বন্ধ থাকবে। সোমবার (২২ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নির্দেশে এ তথ্য জানানো হয়। বিমানবন্দরে থার্ড টার্মিনালের নতুন হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আদেশে। বেবিচকের পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী, এ বছরের ১০ সেপ্টেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত তিন মাস শাহজালালের রাতের ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়। ওই সময়সীমায় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়েতে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে জানিয়েছিল বেবিচক। নতুন করে আরও তিন মাসের জন্য নির্দেশনা জারি হওয়ায় কার্যত ১০ ডিসেম্বর থেকে ১০ জুন পর্যন্ত সময়সীমায় দিনের একটি বড় অংশই বন্ধ থাকবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। এ সময় বিকল্প বিমানবন্দর হিসেবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে কোনো ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করতে পারবে। এদিকে, শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে। পরিবর্তন করা হয়েছে মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়ও। প্রতি বছর নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইটসূচি অনুসরণ করা হয়। কেন না এ সময় রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। তাই রানওয়ে ‘ভিজিবিলিটি’কম থাকে বলে বিমানের অবতরণ করতে সমস্যা হয়। এ সময়ের মধ্যে জরুরি অবতরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ফ্লাইট অন্য যেকোনো বিমানবন্দরে পাঠাতে হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি