৩ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে : ফখরুল

রাজনীতি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু সেই অস্ত্র লুণ্ঠন করে আওয়ামী লীগ বন্দুকের জোরে ক্ষমতা দখল করেছে। এই নির্বাচনে জনগণ পরাজিত হয়েছে, বিএনপি পরাজিত হয়নি। এজন্য আন্দোলন সৃষ্টি করে সরকারকে বাধ্য করতে হবে নতুন নির্বাচন দিতে। সোমবার দুপুরে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরো বলেন-নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বতর্মান সংসদকে অবৈধ বলার ও সংসদে অংশ নেওয়া এবং নির্বাচিত হয়ে নিজে সংসদে না যাওয়ার বিষয়ে বিস্তারিত বর্ননা দেন মির্জা ফখরুল।

উপজেলা বিএনপির সভাপতি আসগর আলীর সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনেয়ারুল ইসলাম প্রমুখ।

দেশের মানুষের মুখে হাসি নেই, হাসি লুটেরাদের মুখে। হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বাজেট হয়েছে। এই টাকা লুটেরাদের পকেটে। এই তালিকায় মন্ত্রী ও সচিবরাও রয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির এ মহাসচিব মির্জা ফখরুল। নির্বাচনের পর নিজ এলাকায় এটি তার প্রথম কর্মী সমাবেশ। চার দিনের সফরের আজ দ্বিতীয় দিনে তিনি হরিপুর উপজেলা ছাড়াও বিকালে রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা কর্মী সমাবেশে অংশ নেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি