আওয়ামী লীগই দেশকে আর্থ-সামাজিকভাবে এগিয়ে নিচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দারিদ্রমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়াই আওয়ামী লীগ সরকারের অন্যতম লক্ষ্য।
এর আগে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। এর পর শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করার পাশাপাশি বেলুন ওড়ানো হয়।
দলটির পূর্বঘোষিত কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সংগঠনের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তী সময়ে মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি