আওয়ামীলীগ ক্ষমতায় থাকা মানে দেশকে এগিয়ে নেওয়া : ইঞ্জি. খন্দকার মোশাররফ

ফরিদপুর থেকে সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকা মানে দেশকে এগিয়ে নেওয়া। সাধারণ মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করছে। এ জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা কলেজ মাঠে গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গেরদা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ গোলাম আইউব হারিচের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্ল্যা, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি