৪ এপ্রিল ২০২৬

বামজোটের হরতালে মাঠে থাকবে না বিএনপি, শুধুই নৈতিক সমর্থন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বামজোটের হরতালে মাঠে থাকবে না বিএনপি, শুধুই নৈতিক সমর্থন

রাজনীতি ডেস্ক: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি। তবে হরতালে মাঠে থাকার কোনো ইঙ্গিত দেয়নি দলটি।

শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বামজোটের হরতালকে ইঙ্গিত করে বলেন, জনগণের সব দাবিকেই তারা সমর্থন দেবেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এক মানববন্ধন থেকে এ নৈতিক সমর্থনের কথা জানান। এর আগেও সিপিবি, বাসদ বা বাম জোটের হরতালে নৈতিক সমর্থন দিলেও কখনও মাঠে দেখা যায়নি দলটিকে।

সম্প্রতি এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম গত ৩২.৮ শতাংশ বাড়িয়েছে। এই সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে রোববার হরতাল ডেকেছে সিপিবি-বাসদসহ বাম গণতান্ত্রিক জোটভুক্ত ৮টি রাজনৈতিক দল।

বিএনপি নিজে কর্মসূচি না দিয়ে বামদের হরতালে সমর্থন দেয়া প্রসঙ্গে ফখরুল বলেন, বামপন্থীদের হরতালকে বিএনপি নৈতিকভাবে সমর্থন করে। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। এতে করে জনগণের কষ্ট আরও বাড়বে। তাই বামদের এই হরতাল নৈতিক সমর্থন দিচ্ছে বিএনপি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি