বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি ৬ দিন বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ,ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি ৬ দিন বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন এর মতামতের ভিত্তিতে সীদ্ধান্ত গ্রহিত হয় যে,পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৫ এপ্রিল সোমবার থেকে পূর্বের ন্যায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী জানান, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরকে আত্মসমর্পণের নির্দেশ
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে রোববার নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভারত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে সম্পর্কে প্রভাব পড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি