৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারের বড় ভুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ এএম
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আম্পায়ারের বড় ভুল

বাংলাপ্রেস ডেস্ক: এশিয়ান গেমসে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ধরনের ভুল করেছেন ফিল্ড আম্পায়ার। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ডিআরএস না থাকার কারণে ভুলের মাশুল দিতে হয় লংকান ব্যাটসম্যানকে।

শ্রীলংকার ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। স্পিনার আলিস আল ইসলামের বল ফার্নান্দোর ব্যাটের কোণা ছুঁয়েছে ভেবে জোরালো আবেদন করেন বাংলাদেশি ফিল্ডাররা।

বাংলাদেশি ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে আউটের ইঙ্গিত দেন আম্পায়ার। তখন উল্লাসে মাতেন বাংলাদেশের ক্রিকেটাররা।

পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, ব্যাট ও বলের মাঝে যথেষ্ট ফাঁক ছিল, অর্থাৎ বলটি ফার্নান্দোর ব্যাটে স্পর্শই করেনি! কিন্তু ডিআরএস বা থার্ড আম্পায়ার রিভিউয়ের সুযোগ না থাকায় চরম হতাশায় সাজঘরের পথ ধরতে হয় লংকান ব্যাটসম্যানকে।

প্রযুক্তির অনুপস্থিতিতে বাংলাদেশের পক্ষে অন-ফিল্ড আম্পায়ারের মারাত্মক ভুলের ম্যাচে ৬৩ রানের বড় ব্যবধানে জয় পায় শ্রীলংকা।

শনিবার জাপানের নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬৩ রানের পরাজয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ; ফেরে শূন্য হাতে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি