বাংলাদেশ-ভারতের মালবাহী ট্রেন চলাচল শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যে অতি জরুরি পণ্য পরিবহনে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
শনিবার (০৯ মে) দর্শনা-গেদে সীমান্ত ভারত থেকে মালবাহী ট্রেন আসে। পরে শনিবার (০৯ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
হাইকমিশন জানায়, করোনা ভাইরাসের পরিস্থিতিতে পণ্য চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এসব ট্রেনে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন করা হবে। শনিবার দর্শনা-গেদে সীমান্ত ভারত থেকে ৪২টি ওয়াগণ নিয়ে একটি ট্রেন এসেছে। বাংলাদেশ রেলওয়ে এই ট্রেনের পণ্য সুবিধাজনক টার্মিনালে নামিয়ে নেবে।
এখন থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অত্যবশ্যকীয় পণ্য নিয়ে ট্রেন চলাচল করবে। দর্শনা-গেদে, পেট্রাপোল-বেনাপোল, সিংহবাদ-রোহানপুর ও রাধিকাপুর-বিরল সীমান্ত দিয়ে এই ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি